Showing posts with label নেটওয়ার্কিং. Show all posts
Showing posts with label নেটওয়ার্কিং. Show all posts

Tuesday, September 6, 2016

ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং VLSM

VLSM করার আগে এটি কেন করবো তা জানতে হবে। তার আগে সাবনেটিং সম্পর্কে ধারনা নিতে হবে। পাওয়া যাবে এখানে।  VLSM শুরু করা আগে  একটা সমস্যা নিয়ে আলোচনা করা যাকঃ 

ধরা যাক, XYZ নামের একটি প্রতিষ্ঠান আছে। যার আইপি অ্যাড্রেস 172.17.0.0/23। এর  A,B,C,D,E,F নামের সাতটি ডিপার্টমেন্ট আছে প্রতিটি ডিপার্টমেন্ট নিন্মোক্ত সংখ্যক আইপি লাগবে।VLSM এর এজন্য সাবনেটিং অবশ্যই জানতে হবে।

 A= 120  
 B= 100  
 C= 60  
 D= 2  
 E= 2  
 F= 2  

সমাধানঃ দেওয়া আছে আইপি 172.17.0.0/23
এর সাবনেট মাস্কঃ 255.255.254.0

ব্লক সাইজ-   
তৃতীয় অক্টেটঃ 256-254 = 2
চতুর্থ অক্টেটঃ 256-0 = 256

এখান থেকে মোট নেটওয়ার্ক উৎপন্ন করা যাবেঃ  ১২৮ টি 
হোস্ট উৎপন্ন করা যাবেঃ ৫১২ টি
  
Subnet
0.0
2.0
4.0
6.0
8.0
………….
127.0
Broad Cast
1.255
3.255
5.255
7.255
9.255
………….
255.255
Host Min
0.1
2.1
4.1
6.1
8.1
……………
127.1
Host Max
1.254
3.254
5.254
7.254
9.254
……………
255.254

ব্রড কাস্ট এবং হোস্টের জন্য ২ টি আইপি চলে যাওয়ার পর বর্তমানে প্রতিটি সাবনেটে আইপি আছে ৫১০ টি। আমরা চাইলে  ১২৮ টি সাবনেটের মধ্য থেকে ৬ টি সাবনেট ৬ টি ডিপার্টমেন্ট কে দিয়ে দিতে পারি।  কিন্তু এতে  আমাদের আইপির অপচয় হবে। কারন,  প্রতিটি সাবনেটে ব্যাবহার উপযোগী আইপি আছে ৫১০ টি। তাহলে ছয়টি সাবনেটের জন্য খরচ হবে (৫১০X৬) বা ৩০৬০ টি কিন্তু প্রকৃত অর্থে আমাদের আইপি কাজে লাগবে মাত্র  (১২০+১০০+৬০+২+২+২) = ২৮৪ টি। বাকি (৩০৬০- ২৮৪)  বা ২৭৭৬ টি আইপি আমাদের নষ্ট হবে। কিন্তু আমরা চাইলেই এই ২৮৪ টি আইপি একটা সাবনেট দিয়ে কাভার করে ফেলতে পারি,কারন প্রতিটি সাবনেটে অলরেডি ৫১০ টি আইপি আছেই।  এটা যে পদ্ধতিতে করা তাই হল, VLSM বা ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। অথ্যাত, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাবনেট তৈরী করতে পারি।  

এখন আমরা প্রয়োজন মত প্রথম সাবনেটটি থেকে আমাদের নেটওয়ার্কগুলো তৈরী করে ফেলিঃ
A  ডিপার্টমেন্টে আইপি দরকার ১২০ টি। ১২০ টি আইপির জন্য দরকার কমপক্ষে ৭ টি হোস্ট বিট। কারন, 2^7=128।
৭টি হোস্ট বিট নিয়ে সাবনেট মাস্ক হয়ঃ 11111111.11111111.11111111.1000000
ডেসিমেল করলে হয়ঃ 255.255.255.128
ব্লক সাইজঃ 256-255 = 1
ব্লক সাইজঃ  256-128 = 128
মুল আইপির প্রথম সাবনেট থেকে 128 ব্লক সাইজ নিয়ে ৪ টি  নেটওয়ার্ক বানানো যাবঃ
Subnet
0.0
0.128
1.0
1.128
Broad Cast
0.127
0.255
1.127
1.255
Host Min
0.1
0.129
1.1
1.129
Host Max
0.126
0.254
1.126
1.254

এখানে দেখা যাচ্ছে যে, 0.0 সাবনেটে মোট হোস্ট আইপি আছে 128 টি। এটি চাইলে আমরা A দিয়ে দিতে পারি। তাহলে আইপি খরছ আগে চেয়ে অনেক কমে গেছে।
তাহলে A ডিপার্টমেন্টঃ
Subnet
172.17.0.0
Broad Cast
172.17.0.127
Host Range
172.17.0.1   ------ 172.17.0.126
Mask
/25
Needed Size
120
Allocated Size
126

একই ভাবে আমরা 0.128 সাবনেটটি B কে দিয়ে দিতে পারিঃ
B ডিপার্টমেন্টঃ
Subnet
172.17.0.128
Broad Cast
172.17.0.255
Host Range
172.17.0.129   ------ 172.17.0.254
Mask
/25
Needed Size
100
Allocated Size
126
মুল আইপির প্রথম সাবনেটটি আমরা A এবং B ভাগ করে দিয়ে দিয়েছি। যেখানে এখন পর্যন্ত মোট আইপি খরচ  হয়েছে ২৫৬ টি। কিন্তু এখনো আমাদের হাতে আরো ২৫৬ টি আইপি আছে (সাবনেট 1.0 এবং 1.128)  ওগুলো দিয়েই বাকিগুলো কাভার করা যাবে। 

C ডিপার্টমেন্ট এর জন্য আইপি দরকার- 60
60 টি হোস্ট আইপির জন্য হোস্ট বিট লাগবে কমপক্ষেঃ 6 টি (2^6= 64) 
৬ টি হোস্ট বিট নিয়ে সাবনেট মাস্ক হবেঃ 11111111.11111111.11111111.11000000
ডেসিমেল ফর্মঃ 255.255.255.192
ব্লক সাইজঃ
চতুর্থ অক্টেটঃ 256-192 = 64 
64 ব্লক সাইজ নিয়ে 1.0 সাবনেট থেকে মোট সাবনেট উৎপন্ন করা যাবে 2 টি
প্রতিটি সাবনেটে হোস্ট আইপি পাওয়া যাবেঃ ৬৪ টি

Subnet
1.0
1.64
Broad Cast
1.63
1.127
Host Min
1.1
1.65
Host Max
1.62
1.126

তাহলে C ডিপার্টমেন্টকে 1.0 সাবনেটটি দিয়ে দেবো।
Subnet
172.17.1.0
Broad Cast
172.17.1.63
Host Range
172.17.1.1   ------ 172.17.1.62
Mask
/26
Needed Size
60
Allocated Size
62


E ডিপার্টমেন্টে লাগবে মাত্র ২ টি। ২ টি আইপির জন্য নুন্যতম হোস্ট বিট লাগবে 2 টি (2^2 = 4)
২ টি হোস্ট বিট নিয়ে সাবনেট মাস্ক হয়ঃ 11111111.11111111.11111111.11111100
বা- 255.255.255.252
ব্লক সাইজঃ 256-252 = 4
এখান থেকে মোট নেটওয়ার্ক করা যাবে- 16 টি প্রতিটি সাবনেটে 4 টি হোস্ট বিট নিয়ে

Subnet
1.64
1.68
1.72
1.76
Broad Cast
1.67
1.71
1.75
1.79
Host Min
1.65
1.69
1.73
1.77
Host Max
1.66
1.70
1.74
1.78


তাহলে D  ডিপার্টমেন্ট এর জন্যঃ 
Subnet
172.17.1.64
Broad Cast
172.17.1.67
Host Range
172.17.1.65   ------ 172.17.1.66
Mask
/30
Needed Size
2
Allocated Size
2

E  ডিপার্টমেন্ট এর জন্যঃ
Subnet
172.17.1.68
Broad Cast
172.17.1.71
Host Range
172.17.1.69   ------ 172.17.1.70
Mask
/30
Needed Size
2
Allocated Size
2

  F ডিপার্টমেন্ট এর জন্যঃ
Subnet
172.17.1.72
Broad Cast
172.17.1.75
Host Range
172.17.1.73   ------ 172.17.1.74
Mask
/30
Needed Size
2
Allocated Size
2

 পুরো ব্যাপারটা এক দৃষ্টিতে দেখলে এমন দেখাবেঃ 

 
 সবগুলো ডিপার্টমেন্ট কে কাভার করতে আমাদের আইপি খরছ হয়েছে মোট ৩৩২ টি (১২৮+১২৮+৬৪+৪+৪+৪) যেখানে আমাদের প্রয়োজন হতো ৩০৬০ টি। আইপি খরছ অনেক কমে গেছে তাই নয় কি?

Wednesday, August 17, 2016

সাবনেটিং

সাবনেটিং(Sub Netting): সাবনেটিং হল একটি নেটওয়ার্ক কে  অনেকগুলো সাবনেটনেটওয়ার্কে বিভক্ত করা। সাবনেটিং করার কারন হল, পৃথিবীতে সীমিত সংখ্যক আইপি থাকা। বর্তমানে ব্যাবহৃত IPV4 এ মোট বিটসংখ্যা ৩২ টি । এখান থেকে মোট 2^32 আইপি উৎপন্ন করা সম্ভব।  যা হিসেব করলে দাঁড়ায় চার বিলিয়নের কিছু বেশী। কিন্তু পৃথিবীতে লোকসংখ্যা প্রায় সাড়ে ৭ বিলিয়নের মত। আবার একেকজন একাধিক ডিভাইস ব্যাবহার করে। তার মানে সর্বমোট জনসংখ্যার তুলনায় ৪ বিলিয়ন আইপি কিছুই না। সাবনেটিং করার আগে আগে বেসিক আইপি অ্যাড্রেসিং সম্পর্কে ধারনা থাকতে হবে। 

কোন আইপিকে সাবনেটিং করার আগে  কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবেঃ  
১। আইপিটি  কোন ক্লাসের  
২। ডিফল্ট সাবনেট মাস্ক কত  

সাবনেট মাস্কঃ  ইতোমধ্যেই আমরা জানি কোন ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক কতঃ  
Class  
Default Subnet Mask  
A 
255.0.0.0 
B 
255.255.0.0 
C 
255.255.255.0 

সাবনেট করার পর যেসব জিনিস পাওয়া যায়ঃ 
১। সাবনেটওয়ার্ক
২। হোস্ট
৩। ব্রডকাস্ট অ্যাড্রেস 

কোন নেটওয়ার্ক থেকে কি পরিমান নেটওয়ার্ক, হোস্ট বা ব্রডকাস্ট পাওয়া যাবে তা নির্ভর করে সংশ্লিষ্ট আইপির উপর। তা বের করার কিছু নিয়ম আছেঃ 


  মোট সাবনেটওয়ার্ক(Total Subnet): 2^given CIDR-Default CID
  মোট হোস্ট(Number Of Host per subnet): 2^number of Unmask bits 

সাবনেটিং করার নিয়ম(Rules Of Subnetting): 

১। সাবনেট মাস্কঃ প্রথমে দেখতে হবে CIDR কত দেওয়া আছে। সে অনুযায়ী সাবনেট মাস্ক লিখতে হবে। যেমন,   
192.168.10.0/26
Subnet Mask: 11111111.11111111.11111111.11000000
একে ডেসিমেলে লিখলে এমন হবেঃ 255.255.255.192

যদি কোন CIDR দেওয়া না থাকে তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক ব্যাবহার করতে হবে। যদি CIDR না দেওয়া থাকতো তাহলে সাবনেট মাস্ক হত 255.255.255.0 কারন আইপিটি C ক্লাসের এবং আমরা জানি C ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক 255.255.255.0

২। ব্লক সাইজঃ  সাবনেট মাস্ক লেখার পর ব্লক সাইজ বের করতে হবে। ব্লক সাইজ বের করতে হলে ডিফল্ট সাবনেট মাস্ক এর পরের সবগুলো অক্টেট কে ২৫৬ থেকে বিয়োগ দিতে হবে। যতগুলো ব্লক সাইজ বের হবে শুন্য থেকে শুরু করে তাদের সর্বোচ্চ কম্বিনেশনে গুনিতক আকারে বাড়তে থাকবে। এটা করার সহজ উপায় হচ্ছে ব্লক সাইজ যোগ করে সামনে এগোনো। তবে অবশ্যই সেটা ওই অক্টেটের ভেলুর চেয়ে বেশী বা ২৫৬ হতে পারবেনা।  

  যেমন,               192.168.10.0
Subnet Mask: 255.255.255.192
আমরা জানি প্রথম তিন অক্টেট পর্যন্ত C ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক। তারমানে আমাদের চতুর্থ অক্টেট থেকে ব্লক সাইজ বের করতে হবে।

Block Size: 256-192 = 64
তাহলে সাবনেটওয়ার্ক অ্যাড্রেসগুলো হবেঃ    0                  64                 128             192
এখান থেকে চারটির বেশী নেটওয়ার্ক হবেনা (2^26-24= 4)।

ব্রডকাস্ট অ্যাড্রেসঃ ব্রডকাস্ট অ্যাড্রেস হল প্রতিটি সাবনেটের পরের সাবনেট-১।  তাহলে উপরের হিসেবে ব্রডকাস্টগুলো হবেঃ

সাবনেটওয়ার্ক(SUBNET):                0                      64                            128                         192
ব্রডকাস্ট(BROADCAST) :               63                    127                           191                         255

হোস্ট(Host): হোস্ট হল সাবনেট অ্যাড্রেসের  পর থেকে শুরু করে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোই। অন্যভাবে বললে সাবনেট অ্যাড্রেস+১ থেকে শুরু করে ব্রডকাস্ট অ্যাড্রেস-১ রেঞ্জের মধ্যে যতগুলো আছে সবগুলোই।

Sub network
0
64
128
192                   
Broad Cast
63
127
191
255
Host Range
1-62
65-127
129-190
193-254


রিক্যাপঃ 
Network Address:        192.168.10.0/26
                Broad Cast:  11111111.11111111.11111111.11000000
                Broad Cast:  255.255.255.192

Number Of Subnet: 2^26-2^24= 4
Number of Host Per subnet: 2^6= 62

Sub network
0
64
128
192                   
Broad Cast
63
127
191
255
Host Range
1-62
65-127
129-190
193-254

লক্ষ্যনীয়ঃ সাবনেট করার পর যেসব সাবনেট হোস্ট বের হবে তা সবসময় ডিফল্ট সাবনেট মাস্ক এর পরের অক্টেটগুলোতে প্রভাব ফেলবে। ডিফল্ট সাবনেট মাস্ক পর্যন্ত সবগুলো অক্টেট অপরীবর্তনীয় থাকে। 
সাবনেটিং এর কয়েকটি সমাধান ব্যাখ্যাসহ পাওয়া যাবে এখান থেকে। দেখার পর সব ক্লিয়ার হয়ে যাবে।